স্বপ্নলোক, আমি খুঁজে ফিরি তোমাকে আমি আমৃত্যু রুদ্ধ থাকতে চাই, তোমার মনান্তে। স্বপ্নলোক, আমি আজও ভালবাসি তোমায় ঠিক আগের মত। আমার দুচোখ এখনও অশ্রুসিক্ত হয় তোমার কষ্ট বার্তায়। স্বপ্নলোক, আজও কি তুমি হাস? আমার জন্য অপেক্ষা কিংবা ভাবনায়, নির্ঘুম রাত জাগা হয় কি এখনও? এখনও কি আগের মত, বৃষ্টি আর বর্ষায় অথবা শিশির ঝরা শান্ত স্নিগ্ধ সকালে, খুঁজে ফের কি আমাকে? নাকি,গান আর কবিতায় খোঁজ আমাকে, নাকি, খোঁজই না। অথবা খোঁজ তবে, আমিহীন তোমার ভাললাগা কাউকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।